১০ নভেম্বর ২০১৬ - ১৫:৫১
হাম্মাম আল-আলিলের জনগণের চোখে আনন্দ অশ্রু (ভিডিও)

হাম্মাম আল-আলিল অঞ্চলে ইরাকি সৈন্যদের প্রবেশের পর তাদেরকে স্বাগত জানিয়েছে ঐ এলাকার বাসিন্দারা।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: মসুল শহরের দক্ষিনে অবস্থিত হাম্মাম আল-আলিল এলাকা দায়েশ মুক্ত হওয়ার পর, ইরাকি সৈন্যদেরকে স্বাগত জানিয়েছে ঐ এলাকার জনগণ।

‘আমরা আসছি’ নামক অভিযানের কমান্ডার ‘আব্দুল আমির ইয়ারুল্লাহ’ গত শনিবার ঘোষণা করেছিলেন, ইরাকি সৈন্যরা মসুলের দক্ষিনে অবস্থিত হাম্মাম আল-আলিল এলাকায় পৌঁছেছে এবং এ এলাকার বিভিন্ন ভবনের ছাদে ইরাকি পতাকা স্থাপন করেছে।

মসুলের দক্ষিন অঞ্চলে দায়েশের সর্বশেষ ঘাঁটি ছিল হাম্মাম আল-আলিল।

ইরাকি ঐ কমান্ডার এক বিবৃতিতে জানিয়েছেন: ইরাকি সৈন্যরা হাম্মাম আল-আলিল এলাকায় প্রবেশ করে বিভিন্ন ভবনের উপর ইরাকি পতাকা স্থাপন করেছে।

তাকফিরি সন্ত্রাসীদের উপর চতুর্মুখী হামলা চালানোর পর ঐ এলাকাকে মুক্ত করতে সক্ষম হয়েছে ইরাকি সৈন্যরা।

ইরাকের প্রধানমন্ত্রী ফুয়াদ মাসুম হাম্মাম আল-আলিল মুক্ত হওয়ার পর বলেছেন, হাম্মাম আল-আলিল এলাকা মুক্ত হওয়ার মাধ্যমে সন্ত্রাসীদের বিরুদ্ধে নতুন বিজয় এসেছে এবং অত্যাচার ও নৃশংসতা থেকে ইরাকিরা মুক্তি লাভ করেছে।

সন্ত্রাসী গোষ্ঠির হাত থেকে ঐ এলাকা মুক্ত হওয়ার বিষয়ে ইরাকি জনগণের প্রতি অভিনন্দন জানিয়েছেন ফুয়াদ মাসুম।

প্রসঙ্গত, মসুল মুক্তকরণ অভিযান গত ১৭ অক্টোবর ৬টি অক্ষ থেকে শুরু হয়। ইরাকি সৈন্যরা এ অভিযানে মসুলের ১৫০টিরও বেশি এলাকা দায়েশ সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করতে সক্ষম হয়েছে।#